Sobujbangla.com | করোনায় দেশে আরও ২৭ জনের মৃত্যু।
News Head

করোনায় দেশে আরও ২৭ জনের মৃত্যু।

  |  ১৬:৫২, ডিসেম্বর ১৬, ২০২০

দেশে করোনা ভাইরাসে মারা গেছেন আরও ২৭ জন। এদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ৪ জন। মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭ হাজার ১শ’ ৫৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক চার চার শতাংশ।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬শ’ ৩২ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত, ৪ লাখ ৯৫ হাজার ৮শ’ ৪১ জন। আর নতুন ২ হাজার ২শ ২২ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৯ হাজার ৩শ’ ৫১জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন এবং রংপুরে দু’জন রয়েছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দু’জন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ