মানুষকে বিভ্রান্ত করতে মাঠে একাত্তরের পরাজিত শক্তি: প্রধানমন্ত্রী।
ধর্মের নামে দেশে কোনো বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ সতর্কবার্তা দেন সরকার প্রধান। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ মূল্যবোধকে সমুন্নত রেখে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নাম জানান দেয়ার দিন ১৬ ডিসেম্বর।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীর বুকে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দেশের নাগরিককদের ৪৯তম বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি।
বিজয় দিবস উদযাপনসহ দৈনন্দিন কাজে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান সরকার প্রধান। মহামারীর।
রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে নিজের অবস্থান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ৭১’র পরাজিত শক্তি সমাজে অশান্তি সৃষ্টি করতে রাজনৈতিক মদদে মাঠে নেমেছে। হুঁশিয়ার দিয়ে তার স্পষ্ট উচ্চারণ, ধর্মের নামে বিভেদ-বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 