মেঘনা নদীতে বরযাত্রীসহ ট্রলারডুবি, কনেসহ ৭ জনের মৃত্যু।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কেরিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বর যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৮০-৮৫ জন যাত্রী নিয়ে কেরিংচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, মেঘনা নদীতে তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আর জানান, তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কুলে উঠছে। তবে সঠিকভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 