জমি নিয়ে বিরোধে নিহত এক, আহত ৪জন।
নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আশংকাজনক একজনকে রাজশাহী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় তার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকালে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামের নুরেন বক্স তার জমিতে খড়ের গাদা দেয়াকে কেন্দ্র করে ভাতিজা সোহাগের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা-ভাতিজা উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সোহাগ তার চাচা নুরেন বক্স (৫০) কে ছুরিকাঘাত করে। বাধা দিলে নরেন বক্সের শ্যালক আব্দুল(৪৫) ও হাসেম(২৫) আহত হয়। অপর পক্ষের সোহাগ(২৫) ও তার বাবা জাহাবক্স(৪০) গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা ছুটে এসে উভয় পক্ষের আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ৫জনের মধ্যে ৪জনকে ভর্তি করা হয়। এর মধ্যে নুরেন বক্স এর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে প্রেরণ করা হয়। রাজশাহীতে চিকিৎসা চলাকালীন অবস্থায় নুরেন বক্স মারা যায়।
গুরুদাসপুর থানার ওসি আব্দুুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 