কানাডার বেগমপাড়ায় অর্থপাচার নিয়ে বৈঠক।
কানাডার বেগমপাড়ায় অর্থপাচারে জড়িতদের বিষয়ে উচ্চ আদালতের রুলের জবাব তৈরিতে বৈঠক করেছে সংশ্লিষ্ট সব পক্ষ। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন-অর্থ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টের বেধে দেয়া ১৭ ডিসেম্বরের মধ্যেই সবার জবাব পাওয়া যাবে। গত মাসে কানাডার বেগমপাড়ায় অর্থপাচারে জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নাম-ঠিকানা ১৭ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে অর্থপাচারের ঘটনায় রুল জারি করেন আদালত।
এর আগে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কানাডায় টাকা পাচার করে বাড়ি বানানোর ২৮টি ঘটনার মধ্যে রাজনীতিবিদ মাত্র ৪ জন। বাকিরা সরকারি কর্মচারি ও পোশাক খাতের ব্যবসায়ী।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 