Sobujbangla.com | সুনামগ‌ঞ্জে শিশু হত্যার ঘটনায় গ্রেফতার যুবক কারাগারে।
News Head

সুনামগ‌ঞ্জে শিশু হত্যার ঘটনায় গ্রেফতার যুবক কারাগারে।

  |  ১৯:৫১, ডিসেম্বর ১২, ২০২০

সুনামগঞ্জ শহ‌রের হাসন নগ‌রে পাথর দি‌য়ে মাথা থেঁত‌লে শিশু এনামুল হক মুসাকে (৪) হত্যার ঘটনায় থানায় মামলা হ‌য়ে‌ছে। মামলায় একমাত্র আসা‌মি করা হ‌য়ে‌ছে ঘাতক আব্দুল হা‌লিম ওর‌ফে ওমর ফারুক‌কে (২৮)। তিনি সদর উপ‌জেলার সুরমা ইউ‌নিয়নের মঈনপুর গ্রা‌মে বা‌সিন্দা।
শুক্রবার রা‌তে সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলা‌টি দা‌য়ের ক‌রেন নিহত শিশুর চাচা নূর হো‌সেন।
কোর্ট প‌রিদর্শক সে‌লিম নেওয়াজ ব‌লেন, শনিবার হত্যাকারী আব্দুল হা‌লিম ওর‌ফে ওমর ফারুক‌কে থানাহাজত থে‌কে সিনিয়র জু‌ডিসিয়াল ম্যা‌জি‌স্ট্রেট রা‌কিব নূ‌রের আদালতে হাজির করা হ‌লে বিচারক তা‌কে জেলহাজ‌তে পাঠানোর নি‌র্দেশ দেন।
শুক্রবার দুপু‌রে এনামুল হক মুসা‌কে পাথর দি‌য়ে থেঁত‌লে আহত ক‌রে আব্দুল হালিম। প‌রে সিলেট ওসমানী মে‌ডিক্যাল ক‌লেজে নেওয়া হ‌লে দায়িত্বরত চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এর আগে ঘাতক‌কে আটক ক‌রে স্থানীয়রা।

এ বিভাগের অন্যান্য সংবাদ