হারিয়ে যাওয়া ১৯ জেলেকে ফিরিয়ে আনল কোস্ট গার্ড।
বঙ্গোপসাগরে হারিয়ে যাওয়া ট্রলারসহ ১৯ জেলেকে ফিরিয়ে আনল বাংলাদেশ কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম এ তথ্য জানান।
লেফট্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত ১৫ নভেম্বর চট্টগ্রাম থেকে এফভি রানা নামের একটি ফিশিং ট্রলার ১৯ জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। ২৩ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। প্রায় ১৫ দিন যাবৎ মাঝ সমুদ্রে ভাসার পর ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ভরদ, ট্রলারটিকে দেখতে পায়। গত ৮ ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ড ট্রলারটিকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে, ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলার কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে, কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা ট্রলারটিকে নিয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি বেইস মংলায় ১০ ডিসেম্বর প্রত্যাবর্তন করলে উদ্ধারকৃত ফিশিং ট্রলার ও জেলেদের ট্রলারের মালিকের নিকট হস্তান্তর করা হয়। উক্ত ঘটনায় দুই দেশের পারস্পরিক সুসম্পর্ক শুধু জোরদারই করবে না বরং ভবিষ্যতে দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতাও অনেকাংশে বাড়বে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
লেফট্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকেই উপকূলীয় এলাকার অসহায় দু:স্থ জেলেসহ সকলের সাহায্য সহযোগিতা, চিকিৎসা, দুর্যোগ মোকাবিলাসহ সকল সার্বিক নিরাপত্তায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 