স্কুলের দপ্তরীকে গাছে বেঁধে নির্যাতন, যুবক আটক।
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাক ইউনিয়েনের মুক্তাখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী শাহনুরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর চারটা জেলার জামালগঞ্জ থানাধীন লালবাজার এলাকা থেকে অত্র দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কাজী মুক্তাদীর হোসেনর দিকনির্দেশনায় থানা পুলিশের এস আই জয়নাল আবেদীন সংঙ্গীয় ফোর্সসহ ২৪ ঘন্টা বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানার মামলা নং ০৬,তারিখ ৮ ডিসেম্ভর ২০২০ইং এর একমাত্র আসামী উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মনোয়ার আলীর ছেলে শাহনুর মিয়াকে জামালগঞ্জ থেকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য যে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকে গাছে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বিষয়ে গত সোমবার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্যাতনের স্বীকার দপ্তরী মোঃ তোফায়েল আহমদ বাদী হয়ে একই গ্রামের মনোয়ার আলীর পুত্র শাহনুর মিয়ার বিরুদ্ধে নির্যাতনের এই অভিযোগটি করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার কাজী মুক্তাদীর হোসেন বলেন, অভিযোগ পেয়েই বিশেষ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 