অস্বাস্থ্যকর খাবারের দায়ে ফিজাকে ৯ লাখ টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশনের কারণে ফিজা এন্ড কোম্পানিকে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে উপস্থিত ছিলেন র্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসান ও অন্যান্য কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে আলমপুর গোটাটিকরস্থ ফিজার প্রধান কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন র্যাব-৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।
অভিযান শেষে র্যাব-৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান বলেন, ফিজার মিষ্টি, বেকারি, বিস্কুটসহ কয়েকটি পৃথক ইউনিট আছে। আমরা প্রথমে মিষ্টি ইউনিটে অভিযান চালাই। অভিযান চলাকালে সেখানে দেখি ড্রেনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া তৈরি করা মিষ্টি স্যাঁতসেঁতে দুর্গন্ধযুক্ত স্থানে রাখা হচ্ছে। একই সাথে এখানে যেসকল কর্মী রয়েছে তারা কোনো ধরণের স্বাস্থ্যবিধি মানছেন না।
তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের এমডি ও জেনারেল ম্যানেজার (অপারেশন) কে ৬ লাখ এবং ৩ লাখ টাকাসহ মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এমডিকে তিনমাস ও জিএমকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত সিলেটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 