Sobujbangla.com | দেশে করোনায় আরও ২৪ জনের মৃত্যু।
News Head

দেশে করোনায় আরও ২৪ জনের মৃত্যু।

  |  ২১:৪৯, ডিসেম্বর ০৯, ২০২০

দেশে করোনা ভাইরাসে মারা গেছে আরও ২৪ জন। এর মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৬ জন। মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩০ জনে।
মৃত্যুর হার ১ দশমিক চার তিন শতাংশ। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে, এই তথ্য জানানো হয়েছে।

আর গেলো ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন। আর নতুন ৪ হাজার ৭৭২ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৯৬৬ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ