দক্ষিণ সুরমায় বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার ৩।
দক্ষিণ সুরমা থেকে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্ধ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- হবিগঞ্জের লাখাই থানার সিংহগ্রাম এলাকার মৃত তাউস মিয়ার ছেলে জুনায়েদ আহমদ (২৫), আজমিরীগঞ্জ উপজেলার নয়ানগর গ্রামের কবির মিয়ার ছেলে আব্দুর রশিদ (২৩) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারের পাইকপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৪)।
বুধবার দুপুরে র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমা থানার সুনামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদককারবারিরা একে অপরের যোগসাজসে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে বলে জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 