টাইম স্কেল’-এর সুবিধা ফেরতের দাবি শিক্ষকদের।
বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের ‘টাইম স্কেল’-এর সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পত্র বাতিলের দাবি জানিয়েছে জাতীয়করণকৃত শরীয়তপুর প্রাথমিক শিক্ষক মহাজোট। সংগঠনটি বলছে, শিক্ষকদের ভোগ করা টাইমস্কেল ফেরত দিতে অন্যায়ভাবে এই পত্র জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন করে সংগঠনটি। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন নেতারা। মানববন্ধনে দাবি তুলে ধরে বক্তব্য দেন শরীয়তপুর প্রাথমিক শিক্ষক মহাজোটের সভাপতি গোলাম মোস্তফা ও সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম। তারা বলেন, দীর্ঘ আট বছর পর শিক্ষকদের ভোগ করা টাইমস্কেল ফেরত দিতে গত ১২ আগস্ট অন্যায়ভাবে একটি পত্র জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পত্রের কারণে শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের ‘টাইম স্কেল’-এর সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পত্র বাতিল করতে হবে। তাছাড়া অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নাম গেজেট থেকে বাদ পরেছে। তাদের নাম গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানান নেতারা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 