ওসমানী মেডিকেল কলেজের পিসিআর মেশিন সচল।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) পলিমার চেইন রিয়াকশন (পিসিআর) মেশিন চারদিন পর আবারও সচল হলো।
মঙ্গলবার থেকে পুরোদমে আবারও পরীক্ষা শুরু হবে। এর আগে গত শুক্রবার থেকে হাসপাতালটির পিসিআর ল্যাব বিকল হওয়ায় সিলেটে করোনাভাইরাস পরীক্ষা সাময়িক ব্যাহত হয়। এর পর সোমবার মেশিনটি ঠিক করার পর নমুনা পরীক্ষা শুরু হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেশিনটি সোমবার বিকেলে মেরামত সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় কয়েকটি নমুনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিন পুরোদমে করোনা পরীক্ষা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ‘মেশিনের পাওয়ার জেনারেশনে সমস্যা হয়েছিলো। সেখানে থাকা একটি সার্কিট নষ্ট হয়ে গিয়েছিলো। সেটিকে নতুন করে পুনঃস্থাপন করা হয়েছে। এখন মেশিনটি পুরোপুরি সচল রয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 