Sobujbangla.com | ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, আগামীকালই (মঙ্গলবার) উচ্ছেদ করা হবে নকশার বাইরে গড়ে তোলা এসব দোকান।
News Head

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, আগামীকালই (মঙ্গলবার) উচ্ছেদ করা হবে নকশার বাইরে গড়ে তোলা এসব দোকান।

  |  ১৯:৩৬, ডিসেম্বর ০৭, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন ফুলবাড়িয়া-২ মার্কেটে ৯১১টি নকশা বহির্ভূত দোকান চিহ্ণিত করা হয়েছে। আগামীকালই (মঙ্গলবার) উচ্ছেদ করা হবে নকশার বাইরে গড়ে তোলা এসব দোকান।
পাশাপাশি তিনটি মার্কেট। দক্ষিণ সিটি করপোরেশনের খাতায় পুরো মার্কেটটির নাম ফুলবাড়িয়া সুপার মার্কেট দুই। নগর ভবন সীমানা প্রাচীর থেকে যার দূরত্ব রাস্তার এপার-ওপার। সিটি করপোরেশনের হঠাৎ উচ্ছেদের ঘোষণার পরপরই মালমাল সরাতে ব্যস্ত হয়ে পড়েন ব্যবসায়ীরা। তাদের দাবি, করপোরশনের সংশ্লিষ্ট শাখা এসব দোকান বরাদ্দ দিয়েছে। এর দায় শুধু দোকানদারদের নয়, সেসময়ে যারা সিটি করপোরেশনের দায়িত্বে ছিলেন তাদেরও দিচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, করোনাকালের মানবিক দিক বিবেচনা করে আরো কিছুদিন সময় দেয়া উচিত। এবিষয়ে সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা জানান, নিয়মের বাইরে দোকান বরাদ্দ দেয়ায় উচ্ছেদের সিদ্ধান্ত। জানা যায় বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নেয়ার পর মার্কেটে নকশা বহির্ভূত দোকান এবং এর বর্তমান পরিস্থিতি জানতে একটি কমিটি গঠন করে। যে রিপোর্টে আসার তথ্যের ভিত্তিতে চালানো হবে অভিযান।
[one_third_last]

এ বিভাগের অন্যান্য সংবাদ