Sobujbangla.com | বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: ৪ আসামির রিমান্ড আবেদন।
News Head

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: ৪ আসামির রিমান্ড আবেদন।

  |  ১৯:০৬, ডিসেম্বর ০৭, ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর মামলায় চার আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে; যার শুনানি হবে আগামীকাল মঙ্গলবার।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে, মামলার তদন্ত কর্মকর্তা নিশিকান্ত সরকার জানান, আসামিদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজির করা হয়।
আসামি আবু বক্কর ওরফে মিঠুন এবং সবুজ ইসলামকে ১০ দিন করে এবং তাদের সহায়তাকারী দুই শিক্ষক আল আমীন ও ইউসূফকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।
শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়া শহরের পাঁচরাস্তা মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ