Sobujbangla.com | নবীগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষ: নিহতের সংখ্যা বেড়ে ৮
News Head

নবীগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষ: নিহতের সংখ্যা বেড়ে ৮

  |  ১৮:৫৯, ডিসেম্বর ০৭, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসির বাসচাপায় অটোরিকশার আট যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন-মুড়াউড়া গ্রামের বাসিন্দা আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম (২৮), তার মেয়ে মারিয়া বেগম (২) ও ভাবি হালিমা বেগম (২৫)। সোমবার বিকেল পৌনে ৫টায় নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস উপজেলার ফুলতলী বাজারে পৌঁছলে পানিউমদা থেকে মুড়াউড়াগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। অটোরিকশাটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ছয় যাত্রী নিহত হন।
বিকেল ৫টা নাগাদ অটোরিকশার ছয় যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ