শাহজীবাজারে লাইনচ্যুত ট্রেন থেকে তেল হরিলুট।
হবিগঞ্জের মাধবপুরে শাহজীবাজার রেল স্টেশনের ২০০ গজ দক্ষিণে সিলেটগামী মালবাহী ট্রেন (ট্রেন নং ৯৫১) লাইলচ্যুত হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রোববার দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজিবাজার স্টেশনে প্রবেশের সময় ৫ টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এসময় ট্রেনের বগিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ট্রেনের ৫ টি তেলবাহী বগি লাইনচ্যুত হয়ে পড়লে স্থানীয়রা তেল সংগ্রহ করতে ভিড় শুরু করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়া ট্রেনের ওয়াগন থেকে তেল সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়েছে স্থানীয়রা। কারও হাতে বালতি, কারও হাতে পাতিল, কারও হাতে জগ, আবার কারও হাতে প্লাস্টিকের বড় গামলা। সবাই এসব পাত্রে জ্বালানি তেল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন। কার আগে কে তেল নিয়ে যাবেন তা নিয়ে যেন চলছে এক ধরনের প্রতিযোগিতা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ বারবার চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে পারেনি।
শাহজিবাজার স্টেশন মাষ্টার মোয়াজ্জুল হোসেন বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 