বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে কলকাঠি নাড়ছে তারেক রহমান’।
বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদে রাজপথে নামলো ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। রাজধানীতে এক সমাবেশে নেতারা বলেছেন, ভাস্কর্য ইস্যুতে বিদেশে বসে কলকাঠি নাড়ছে তারেক রহমান। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। দেশে এমন কোনো শক্তি নেই তা প্রতিহত করবে। তারা আরও বলেন, আওয়ামী লীগকে নিয়ে ছিনিমিনি খেললে পিঠের ছাল থাকবে না।
রাজধানীর ধোলাইপাড়ে নির্মাণ হতে যাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। সম্প্রতি ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদে এখানেই সমাবেশের আয়োজন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
হেফাজতে ইসলামের কয়েক নেতার বক্তব্য এবং এ নিয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বক্তব্যের কড়া সমালোচনা করেন বক্তারা।
তারা বলেন, দেশে এমন কোন শক্তি নেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রতিহত করতে পারবে। ভাস্কর্য বিরোধীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করার ঘোষণা দেন তারা।
ভাস্কর্য বিরোধীদের সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অভিযোগ করেন, লন্ডনে বসে হেফাজত নেতাদের মদদ দিচ্ছে তারেক রহমান। যার মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।
ভাস্কর্য বিরোধীরা না বুঝে বক্তব্য দিলে অবিলম্বে তা প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 