Sobujbangla.com | ২২ কেজি ওজনের মাছ দেখতে উৎসুক জনতার ভিড়।
News Head

২২ কেজি ওজনের মাছ দেখতে উৎসুক জনতার ভিড়।

  |  ২০:৫৬, ডিসেম্বর ০৪, ২০২০

নওগাঁর মান্দা উপজেলার সতিহাট বাজারে এই প্রথম ১৯ হাজার টাকায় একটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে। মাছটির ওজন সাড়ে ২২ কেজি বলে জানা গেছে।
সতিহাট বাজারের আফ্রিদী ড্রেস কালেকশনের প্রোপাইটর সাইফুল ইসলাম এবং কিওর মেডিসিন কর্নারের প্রোপ্রাইটর মহসীন আলী বলেন, বৃহস্পতিবার বিকেলে এক আগন্তুক সাড়ে ২২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ঘাড়ে করে নিয়ে সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় ঘুড়তে ছিল।
এরপর ওই লোকটির মাছ সাড়ে ৮শ টাকা দরে ওষুধের দোকানদার আবুল কালাম আজাদ ওরফে ভোটোসহ ১৯ জন মিলে কিনে নেয়। পরবর্তীতে ওই লোকের কাছ থেকে মাছটি কেটে নেওয়ার পর সন্ধ্যায় যে যার মতো বাড়ি ফিরে যায়। তবে যারা কিনতে পারেননি তারা ব্যাপক আফসোস করেন।
এ সময় বড় মাছ আসার খবর শুনে বাজারে ভিড় জমান অনেকে। উৎসুক মানুষকে মাছের সঙ্গে সেলফি ও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়।
সতিহাট বাজারে আসার আগে মান্দার ফেরিঘাটে অবস্থানকালে ওই মাছ ব্যবসায়ী জানান, আত্রাই নদীতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। এরপর মাছটি সতিহাট বাজারে নিয়ে আসেন তিনি। উপযুক্ত দাম পাওয়ায় তিনি ব্যাপক খুশি হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ