সিলেটে সমাপ্ত হলো হাফ ম্যারাথন।
সিলেটের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন। এতে সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা অন্তত এক হাজার দৌড়বিদ অংশ গ্রহণ করেন। নগরীর ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ থেকে শুরু হয়ে ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন ও সাড়ে ৭ কিলোমিটার ক্যাটাগরিতে দুটি রাউন্ড অনুষ্ঠিত হয়।
শুক্রবার ভোর ঠিক ছয়টায় আলী আমজাদের ঘড়িতে ঘণ্টা বাজার সাথে সাথে হাফ ম্যারাথন শুরু হয়।
আয়োজক সিলেট রানার্স কমিউনিটির সংগঠকেরা জানান, ক্বিন ব্রিজ থেকে সদর উপজেলার বাইশটিলা হয়ে উল্টো ঘুরে লাক্কাতুরা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন শেষ হয়। এতে অংশ নেন চার শতাধিক দৌড়বিদ।
এছাড়া ক্বিন ব্রিজ থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই গন্তব্যে শেষ হয় সাড়ে সাত কিলোমিটার মিনি ম্যারাথন রাউন্ড। এতে ৬ শতাধিক দৌড়বিদ অংশ নেন।
রানার্স কমিউনিটির সংগঠকেরা জানান, সুস্বাস্থ্য গঠনে আগ্রহ সৃষ্টির লক্ষে এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা হবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 