Sobujbangla.com | পুলিশের হস্তক্ষেপে বসত ভিটায় ফিরলেন দুই বাক প্রতিবন্ধী।
News Head

পুলিশের হস্তক্ষেপে বসত ভিটায় ফিরলেন দুই বাক প্রতিবন্ধী।

  |  ১৯:০২, ডিসেম্বর ০২, ২০২০

ওসমানীনগরে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পর পুলিশের হস্তক্ষেপে ফের ঘরে ফিরতে পারলেন দুই বাকপ্রতিবন্ধী। মঙ্গলবার দিনের কোনো এক সময় তাহিরপুর গ্রামের লিচু এবং খালিস মিয়া নামের বাকপ্রতিবন্ধী দুই সহোদরকে তাদের চাচা মাসুক উদ্দিন এবং তার সহযোগীরা বসতভিটা থেকে তাড়িয়ে দেন। পরে বাকপ্রতিবন্ধী দুই ভাই পার্শ্ববর্তী একটি গ্রামে তাদের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। এ খবর পেয়ে মঙ্গলবার রাতে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই বাকপ্রতিবন্ধীকে নিজ ঘরে ফিরিয়ে দেন। বুধবার সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম পরিদর্শন করেছেন। এ সময় ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, ওসমানীনগর অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তাদের দুইজনকে উপহারসামগ্রী হিসেবে নতুন লুঙ্গী, পাঞ্জাবী তুলে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ