Sobujbangla.com | করোনা ভ্যাকসিনের ৩ কোটি ডোজ বিনামূল্যে দেবে সরকার।
News Head

করোনা ভ্যাকসিনের ৩ কোটি ডোজ বিনামূল্যে দেবে সরকার।

  |  ২০:০৭, নভেম্বর ৩০, ২০২০

করোনা ভ্যাকসিনের ৩ কোটি ডোজ বিনামূল্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরুতেই প্রাধান্য পাবেন সম্মুখ সারির কর্মীরা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মাস্ক পরা নিশ্চিত করতে জরিমানা বাড়ানোর ইঙ্গিত দেন তিনি।
করোনা মহামারী মোকাবিলায় এ সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ভ্যাকসিন। যদিও এখনও বাজারে আসেনি কোনো ভ্যাকসিন। তবে এগিয়ে থাকা ভ্যাকসিন গুলোর মধ্য অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চত করতে, এরই মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে সমঝোতা করেছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসিভার ভার্চ্যুয়াল বৈঠকে জানানো হয়, ৩ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে এরই মধ্যে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা অনুমোদন দিয়েছে সরকার। আর এই ভ্যাকসিন জনগণ পাবে বিনা পয়সায়।
সভায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে অবহিত করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনেই সম্মুখ সারির যোদ্ধারা আগে ভ্যাকসিন পাবেন।
আর কিছুদিন পর থেকে মাস্ক পড়া নিশ্চিত করতে জরিমান বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে জেল দেয়া হতে পারে বলেও সতর্ক করেন মন্ত্রিপরিষদ সচিব।
এদিকে, দেশে করোনা ভাইরাসে মারা গেছেন আরও ৩৫ জন। এতে প্রাণহানি দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক চার তিন শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৫ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ