Sobujbangla.com | করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৫।
News Head

করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৫।

  |  ২০:০১, নভেম্বর ৩০, ২০২০

দেশে করোনা ভাইরাসে মারা গেছেন আরও ৩৫ জন। এতে প্রাণহানি দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
(৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে, এই তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৫ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন।
আর নতুন ২ হাজার ৫৩৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন।
এদিকে, করোনা ভ্যাকসিনের ৩ কোটি ডোজ বিনামূল্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার দুপুরে সচিবালয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জানান, এজন্য ৭শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ