Sobujbangla.com | ঝিনাইদহে ৯ কেজি রূপাসহ আটক ২
News Head

ঝিনাইদহে ৯ কেজি রূপাসহ আটক ২

  |  ১৯:২৬, নভেম্বর ৩০, ২০২০

ঝিনাইদহে পাচারের সময় ৯ কেজি ১’শ গ্রাম রূপাসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- চুয়াডাঙ্গার জীননগর উপজেলার গয়েশপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও সুন্নত আলীর ছেলে শাহজাহান আলী (৪০)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চুয়াডাঙ্গা থেকে বাসযোগে চোরাকারবারিরা রূপা পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়।
তিনি বলেন, এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে শাহজাহান আলী ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৯ কেজি ১’শ গ্রাম রূপা। এ ঘটনায় ডিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ