পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন জেনারেল আজিজ আহমেদ।
ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তাঁর পিএইচডির বিষয় ছিল ‘সীমান্ত ব্যবস্থাপনায় বর্ডার গার্ড বাংলাদেশের চ্যালেঞ্জ: আন্তদেশীয় ঝুঁকি।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ( বিইউপি) একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় রোববার (২৯ নভেম্বর) এই পিএইচডি ডিগ্রীর অনুমোদন দেয়া হয়।
সেনাবাহিনী প্রধানের পিএইচডি-এর তত্ত্বাবধায়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।
এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর।
অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সর্ম্পক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 