Sobujbangla.com | কাফরুলে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার।
News Head

কাফরুলে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার।

  |  ১৯:৪৫, নভেম্বর ২৯, ২০২০

রাজধানীর কাফরুলে সীমা বেগম (৩৩) এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে বাইশটা টেকি ইমামনগরের একটি ভবনের ৭ তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন জানিয়েছেন, নিহত সীমা বেগম স্বামী শাহজাহান ও সৎ ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। এ ঘটনায় স্বামী ও সৎ ছেলেসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নজরদারিতে রাখা হচ্ছে। নিহতের শরীরে পোড়া জগম ছাড়াও জখমের চিহ্ন রয়েছে। সেটা ধারালো কোনো অস্ত্রের আঘাত কিনা বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ