রংপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, চার লাখ টাকা জরিমানা।
প্রকাশিত হয়েছে | ১৯:২৭, নভেম্বর ২৯, ২০২০
নিষিদ্ধ পলিথিনে ছেয়ে গেছে রংপুরের হাটাবাজারগুলো। এতে মারাত্নক হুমকির মুখে পড়েছে পরিবেশ। পরিস্থিতি মোকাবেলায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রংপুর জেলা প্রশাসন, র্যাব ও পরিবেশ অধিদফতর।
রোববার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত রংপুর মহানগরীর নবাবগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রট মাহমুদ হাসান মৃধা। এসময় ১০টি পলিথিনের গোডাউনে অভিযান চালিয়ে ছয় টন পলিথিন জব্দ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের চার লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত পলিথিনগুলো পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
অভিযান শেষে কর্মকর্তারা জানান, রংপুরের সব হাটবাজার ও কারখানায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান চলবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 