Sobujbangla.com | বকেয়া বেতনসহ নানা দাবিতে চিনিকল শ্রমিক-আখচাষীদের বিক্ষোভ।
News Head

বকেয়া বেতনসহ নানা দাবিতে চিনিকল শ্রমিক-আখচাষীদের বিক্ষোভ।

  |  ২০:৩৯, নভেম্বর ২৮, ২০২০

বকেয়া বেতনসহ নানা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন, চিনিকল শ্রমিক ও আখচাষীরা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রংপুরের শ্যামপুর চিনিকলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিক ও আখচাষীরা। আখচাষে সার, বীজ ও কীটনাশক সরবরাহের দাবি জানান তারা।

মানববন্ধন করেছেন, চুয়াডাঙ্গার দর্শনা চিনিকলের শ্রমিক, আখচাষীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। রাষ্ট্রায়ত্ব চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ