Sobujbangla.com | গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪।
News Head

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪।

  |  ১৯:০৭, নভেম্বর ২৮, ২০২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পিরোজপুর থেকে ঢাকা আসছিল দোলা পরিবহনের একটি বাস। সেটি মালেকের বাজারে পৌঁছালে ইঞ্জিনচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারায় বাসের ৪ যাত্রী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ