Sobujbangla.com | করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু, আক্রান্ত ২২৭৩
News Head

করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু, আক্রান্ত ২২৭৩

  |  ১৮:৫১, নভেম্বর ২৭, ২০২০

করোনা ভাইরাসে দেশে মারা গেছে আরও ২০ জন। এর মধ্যে পুরুষ ১৭ জন আর নারী ৩ জন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই নিয়ে এ পর্যন্ত প্রাণহানি দাঁড়ালো ৬ হাজার ৫৪৪ জনে। মৃত্যু হার ১ দশমিক ৪৩ শতাংশ।

করোনায় গেলো ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা, ২ হাজার ২৭৩ জন। মোট আক্রান্ত ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ