সিলেটে মাছিমপুরে কলোনীতে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি।
সিলেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়লো কলোনিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এতে কেউ হতাহত না হলেও কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরের মাছিমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লোকজন জুমার নামাজে থাকাকালে হঠাৎ কলোনিতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একটি মুড়ি ফ্যাক্টরি, বস্তার গুদাম, তুলার ঘর, ওয়ার্কসপ, পার্সেলের গোডাউন। খবর পেয়ে দমকল বাহিনীর ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ন কারনায়েম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও এক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 