Sobujbangla.com | দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে ধর্ষকদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর
News Head

দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে ধর্ষকদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

  |  ১৯:০৬, নভেম্বর ২৬, ২০২০

দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে ধর্ষকদের বিচার করতে হবে। আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনীতে এ কথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সরকারি কর্মচারিদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিসিএস জনপ্রশাসন ক্যাডারের নতুন কর্মকর্তাদের জন্য মৌলিক কার্যক্রম হলো পাঁচ মাসের আইন ও প্রশাসন প্রশিক্ষণ।
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে; ১১৬, ১১৭ ও ১১৮তম কোর্সের প্রশিক্ষণার্থীদের ফল ঘোষণা করা হয়। সমাপনী এ আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যের শুরুতে নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে, অর্জিত জ্ঞান ও মেধাকে দেশগড়ার কাজে লাগানোর নির্দেশ দেন তিনি। বলেন, নিশ্চিত করতে হবে সাধারণের ন্যায় বিচার।
ধর্ষণ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চান সরকার প্রধান। বলেন, দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধীদের বিচার করতে হবে।
করোনার পর দুর্ভিক্ষের আশঙ্কা থেকে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো প্রশাসন গড়তে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ