বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ৪ কোটি ১৩ লাখ মানুষ।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৪ লাখের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন প্রায় ৬ কোটি মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ৪ কোটি ১৩ লাখ মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১৪ লাখ ৫ হাজার ৯৪৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৫ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৯১ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ১ কোটি ৬৯ লাখ ১ হাজার ৬৯৪ জন চিকিৎসাধীন এবং এক লাখ তিন হাজার ৬৪৫ জন (১%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৪ কোটি ১৩ লাখ ২৬ হাজার ৮০৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 