যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী দায়িত্ব পালনে প্রস্তুত।
করোনাভাইরাস মহামারিসহ দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী দায়িত্ব পালনে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের হেলমেট অডিটরিয়ামে প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশের অভ্যন্তরে সেনাবাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে দায়িত্বপালনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি বাড়িয়েছে। বিভিন্ন সামাজিক উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগ, জাতি গঠনমূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের আপামর জণসাধারণকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে, যা সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্ব। অনুষ্ঠানে ২০১৯-২০ সালে শান্তিকালীন বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১২৩ জন সেনাসদস্যকে পদক তুলে দেন সেনাপ্রধান।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 