সীমান্তে অনুপ্রবেশঃ দুই নাইজেরিয়ান নাগরিক আটক।
সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলো নাইজেরিয়ান দুই নাগরিক। তবে শেষ রক্ষা হয়নি। মধ্যরাতে ধরা পড়তে হয়েছে এ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত চৌকস বাহিনী র্যাব হাতে। শনিবার দিবাগত (২২ নভেম্বর) মধ্যরাতে সিলেট শহরতলির বটেশ্বর থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, শনিবার দিবাগত রাত ১টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয় (র্যাব)-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল সিলেট শহরতলির শাহপরাণ থানাধীন বটেশ্বর বাজার থেকে বাজার প্রাপ্তবয়স্ক নাইজেরিয়ান দুই নাগরিককে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ভূয়া ভিসাধারী একটি পাসপোর্ট, ১টি বিমান টিকেট, ড্রাইভিং লাইসেন্স ১টি, ৪৩২০ টাকার ভারতীয় রুপি, ১৩০০ বাংলাদেশি টাকা, ২টি মোবাইল ও ২টি সিম উদ্ধার করের্যাব।
এ বিষয়ে র্যাব–৯ এর অপারেশন কামান্ডার মো. কামরুজ্জামান জানান, আটক দুই নাইজেরিয়ান নাগরিককে ‘ফরেনার অ্যাক্ট’ আইনে মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, তারা কী উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলো তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়নি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 