আম্বরখানায় ট্রাক চাপায় যুবক নিহত।
প্রকাশিত হয়েছে | ২২:০৫, নভেম্বর ২৩, ২০২০
নগরীর আম্বরখানায় ট্রাক চাপায় ইমরান ডালি (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বিমানবন্দরের রঙ্গিটিলা এলাকার লাল মিয়ার ছেলে।
সোমবার ভোররাতে আম্বরখানাস্থ পলাশ হোটেলের সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ইমরান আম্বরখানাস্থ হোটেল পলাশের সামনে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় অপর প্রান্ত থেকে দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এসএমপির উপ কমিশনার (মিডিয়া) আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 