সুনামগঞ্জে যাত্রীবাহী ট্রলার ডুবি।
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বরইয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারের ছাদে থাকা ৬০ বস্তা সিমেন্টসহ ব্যবসায়ীদের মালামাল তলিয়ে গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেছে কি-না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরইয়া নদীর জয়শ্রী বাজার ঘাট থেকে প্রতিদিন পাশের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ঘাট পর্যন্ত একটি ট্রলার যাত্রী পরিবহন করে। পাশাপাশি ট্রলারটিতে বিভিন্ন দোকানের মালামালও বহন করা হয়। আজ সাচনাবাজার থেকে ছেড়ে আসা ট্রলারটি রাত ৮টার দিকে জয়শ্রী গ্রামের সামনে পৌঁছায়। তখন ট্রলারটি উল্টে ডুবে যায়।
নৌযানটিতে ১৫-২০ জন যাত্রী ও ৬০ বস্তা সিমেন্টসহ মনিহারি দোকানের মালামাল ছিল। ট্রলারটি উল্টে গেলে অনেকে সাঁতরে তীরে উঠে পড়েন। তবে এখনও কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। কারও প্রাণহানি বা কোনো যাত্রীর নিখোঁজ থাকার খবর এখনও পাওয়া যায়নি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 