মাদারীপুরে মাস্ক না পড়ায় ১৮ জনকে মুচলেকা।
মাদারীপুরে মাস্ক না পড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করায় ১৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের শকুনী লেক এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সবার জন্য বাধ্যতামূলক মাস্ক পড়া নিশ্চিতকরণ বিষয়ে প্রচার-প্রচারণা চালায় পুলিশ। এ সময় মাস্ক না পড়ে রাস্তাঘাটে-জনসম্মুখে চলাচল করায় শকুনী লেক এলাকা থেকে ১৮ জনকে আটক করা হয়। পরে করোনাভাইরাস সম্পর্কে পর্যাপ্ত ধারণা দেয়ার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের মাঝে একটি করে মাস্ক বিতরণ করা হয়। এক পর্যায়ে নিজেদের ভুল বুঝতে পারায় আটককৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় হয়। এদিকে করোনাভাইরাস রোধে পুলিশের পক্ষ থেকে নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাবার কথা জানিয়েছে পুলিশ।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 