Sobujbangla.com | রামগতিতে ইউনিয়ন পরিষদের, করুণা বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত।
News Head

রামগতিতে ইউনিয়ন পরিষদের, করুণা বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত।

  |  ১৬:২৪, নভেম্বর ১৬, ২০২০

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সাথে কোভিড-১৯ সুরক্ষা বিষয়ক অধি পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়ন পরিষদের হল রুমে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এ সভার বাস্তবায়ন করেন।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, চর রমিজ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেক পিআরইডিএফসি প্রজেক্ট লক্ষ্মীপুরের ট্রেনিং ও ডকুমেন্টেসন অফিসার দেব দুলাল হাওলাদার, প্রজেক্ট অফিসার মোহাম্মদ হানিফ, সাংবাদিক মিসু সাহা নিক্কন, ইউ.পি সচিব শম্ভু দাস।
এতে আরো উপস্থিত ছিলেন, ইউ.পি সদস্য, স্বাস্থ্যকর্মী, স্কুল শিক্ষক, এনজিও প্রতিনিধি, পিআরইডিএফসি প্রজেক্টের কর্মী ও কমিটির সদস্যগণ প্রমুখ।
এসময় বক্তারা কোভিড-১৯ সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে মাস্কের ব্যবহার নিশ্চিত করা, সামাজিক দূরত্ব, হাত ধৌয়ার কৌশল, প্রচার-প্রচারনা বৃদ্ধি সম্পর্কিত আলোচনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ