Sobujbangla.com | সিলেটে করোনায় আক্রান্ত আরো ২৯, সুস্থ ৩৭
News Head

সিলেটে করোনায় আক্রান্ত আরো ২৯, সুস্থ ৩৭

  |  ১৬:০৭, নভেম্বর ১৬, ২০২০

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৯ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৭ জন। তবে এ সময়ে করনায় কারো মৃত্যু ঘটেনি। সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ২৯ জন করোনা রোগীর মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ২৩ জন। আর বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ২ জন করে মোট ৪ জন। তবে ২৪ ঘন্টায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
এছাড়া একই সময়ে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৩৭ জন। এর মধ্যে ৩৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ২ জন সুনামগঞ্জে সুস্থ হয়ে উঠেছেন। আর
এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ১৯৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৭৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৩৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৭১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯১৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৩৮ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ