সুনামগঞ্জে বিশ টাকার জন্য যুবক খুন।
সুনামগঞ্জে পাওনা ২০ টাকা না পেয়ে আফির উদ্দিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত আফির মঈনপুর (জগন্নাথপুর) গ্রামের মো. ফজিল হকের ছেলে।
শনিবার রাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ বাড়ির সামনে আফির উদ্দিন (২৫) দাঁড়িয়ে ছিলেন। এসময় মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন পাওনা ২০ টাকা তার কাছে চান। আফির উদ্দিন হাতে টাকা নেই, তাই পরে দিবেন বলে জানান।
এ সময় দোকানদার হৃদয় হোসেন ও তার বন্ধু মো. হাসান মিলে ধারালো ছুরি দিয়ে আফির উদ্দিনের বুকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহীদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 