সিলেটে হাসপাতালে ৬০ করোনা রোগী।
সিলেট বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন করোনা রোগী। তবে তাদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা উন্নতির দিকে। আর গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৭, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ১ জন।
রোববার সকাল পর্যন্ত সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন। এর মধ্যে সিলেটে ৫৩, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪১৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮০৫০, সুনামগঞ্জে ২৪৩৪, হবিগঞ্জে ১৮৬৯ ও মৌলভীবাজার জেলায় ১৮১২ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ২৬ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২৮৭৯ জন। এর মধ্যে সিলেটে ৭২৫৪, সুনামগঞ্জে ২৩৭৩, হবিগঞ্জে ১৫৫০ ও মৌলভীবাজারে ১৭০২ জন।
সিলেট বিভাগে এ পর্যস্ত করোনায় মারা গেছেন মোট ২৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৫, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 