Sobujbangla.com | নাশকতার বিরুদ্ধে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর।
News Head

নাশকতার বিরুদ্ধে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর।

  |  ২০:০২, নভেম্বর ১৪, ২০২০

রাজধানীতে বাসে নাশকতা ঘিরে সরগরম রাজনীতির মাঠ। এই নিয়ে ১৪ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৩৮ জন। এর মধ্যে বিভিন্ন মেয়াদে রিমান্ডে আছেন ২৮ জন। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় রয়েছে। আর যে কোনো অরাজকতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার দুপুরে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বছর পাঁচেক আগের সহিংসতা ফেরার শঙ্কায় উদ্বেগ বাড়ে নগরবাসীর।
জোরেশোরে তদন্তে নামে পুলিশ। সংগ্রহ করা হয় বিভিন্ন স্পটের সিসি ক্যামেরার ফুটেজ। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নেয়া হয়েছে রিমান্ডে। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় রয়েছে। তবে, ভবিষ্যতে এ ধরণের নাশকতা ঠেকাতে তৎপর আছেন তারা।
রাজধানীর ধানন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হুঁশিয়ারি দেন, দেশে কোন অবস্থাতেই অরাজক পরিস্থিতি হতে দেবে না সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাসে যারা আগুন দিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। একইসাথে তাদের মদতদাতাদেরও খুজে বের করে আইনের আওতায় আনা হবে।
জনগণের জানমাল রক্ষায়, গোয়েন্দা নজরদারি মাধ্যমে নাশকতাকারীদের ওপর নজর রাখার কথাও জানান, তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ