বিমানবন্দরে দুই ঘণ্টা আটকে থেকে ক্ষোভ উগড়ালেন জুহি।
দুবাই থেকে আইপিএল পর্ব শেষ করে ফিরছিলেন জুহি চাওলা। বিমানবন্দরে চূড়ান্ত অব্যবস্থার মুখে পড়তে হল অভিনেত্রী তথা কলকাতা নাইট রাইডার্স (KKR) টিমের অন্যতম মালকিন জুহি চাওলাকে। শুধু জুহি নন, বিমানবন্দরে অন্যান্য যাত্রীদেরও একই অবস্থা হয়েছিল। ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে ভিডিও শেয়ার করলেন জুহি। খবর- সংবাদ প্রতিদিন।
নিজের টুইটার প্রোফাইলে ভিডিওটি শেয়ার করেছেন জুহি। যেখানে দেখা যাচ্ছে শত শত মানুষ মাস্ক ও ফেসশিল্ড পরে অপেক্ষায় রয়েছেন কখন এয়ার ইন্ডিয়া অথোরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে হেলথ সার্টিফিকেট পাবেন, আর বিমানবন্দরের বাইরে যেতে পারবেন।
ভিডিওর ক্যাপশনে জুহি লিখেছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ ও সরকারের কাছে হেলথ ক্লিয়ারেন্স বিভাগে আরও কাউন্টার তৈরি ও কর্মী নিয়োগ করার অনুরোধ করছি। বিমান থেকে নামার পর ঘণ্টার পর ঘণ্টা ধরে যাত্রীরা আটকে রয়েছেন। একের পর এক ফ্লাইট এসেই চলেছে। খুবই খারাপ ও লজ্জাজনক পরিস্থিতি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 