ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তিথি গ্রেফতার।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুহাম্মদ (সা) সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে গ্রেফতার করেছে সিআইডি।
বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে নিশ্চিত করেন সিআইডির এএসপি (মিডিয়া) জিসানুল হক।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ২৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ৫ নভেম্বর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
মামলায় অভিযোগে করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিথি সরকার গত ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে নিজের ফেসবুক পেজ থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তি করেছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 