Sobujbangla.com | রেজিস্টারি ও নামজারি হবে একসাথে,মন্ত্রী সভায় সিদ্ধান্ত।
News Head

রেজিস্টারি ও নামজারি হবে একসাথে,মন্ত্রী সভায় সিদ্ধান্ত।

  |  ১৪:১৪, নভেম্বর ০৯, ২০২০

এখন থেকে আলাদাভাবে আবেদন ছাড়া একইসাথে জমি নিবন্ধন ও নামজারি হবে। এই দুই কার্যক্রমে সমন্বয় সাধনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদনের ফলে এ সুযোগ সৃষ্টি হলো।
সোমবার (৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
ভূমি নিয়ে ভোগান্তি আর দুর্নীতি যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। ভূমি অফিস থেকে কাগজপত্র ওঠানো, নামজারিসহ সব সেবায় পদে পদে হয়রানির অভিযোগ যুগ যুগ ধরে। মামলা-হামলার ঘটনাও ঘটছে অহরহ।
মানুষের এই ভোগান্তি দূর করতে নতুন ডিজিটাল সেবা চালু করেছে সরকার। ভূমির রেজিস্টেশন আর নামজারি কার্যক্রম সমন্বয়ে একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সাব রেজিস্টার আর এসিল্যান্ড অফিসের মধ্যে একটি সার্ভার যৌথ ভাবে কাজ করবে। জমি কেনা-বেচার পর ৮ দিনের মধ্যেই হবে নামজারি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৭টি ভূমি অফিসে এই সেবা চালু হয়েছে। এক বছরের মধ্যেই সারা দেশে এই কার্যক্রম শুরু হবে।
এর ফলে জমিজমা সংক্রান্ত মামলা আর দুর্নীতি অনেক কমে আসবে বলে মনে করছে মন্ত্রিসভা।

এ বিভাগের অন্যান্য সংবাদ