শ্যামলীর বিভিন্ন ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদফতরের অভিযান।
প্রকাশিত হয়েছে | ১৩:৫৫, নভেম্বর ০৯, ২০২০
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শ্যামলীর বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। সোমবার সকাল থেকে শ্যামলীর ২০ থেকে ২৫টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০টি ফার্মাসিতে রেজিস্ট্রেশন বিহীন, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো মাহবুবুর রহমান বলেন, দেশের বাইরে থেকে ওষুধ আনতে হলে রেজিস্ট্রেশন বা এনওসি রাখতে হবে। তা না হলে অবৈধ বলে গণ্য হবে। যে সকল দোকানের ওষুধ জব্দ করা হয়েছে তারা যদি কাগজ দেখাতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে মামলা, লাইসেন্স বাতিল বা দোকান সিলগালা করার হুঁশিয়ারিও দেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 