Sobujbangla.com | ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের ধাক্কা, নিহত ২
News Head

ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের ধাক্কা, নিহত ২

  |  ০৬:২৩, নভেম্বর ০৭, ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের ধাক্কায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টায় নীলফামারী থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেসের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা, গেটম্যানের অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটেছে।

এতে রাজধানী ঢাকার সাথে বন্ধ রয়েছে, উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ