মাদককারবারিকে আটক করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মো. রফিক (২৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানা পুলিশ। এ সময় তার শরীর তল্লাশি করে পাঁচ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে মাদককারবারি রফিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পাঁচ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রকিব উল হোসেন বলেন, আটক রফিকের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার ডেইলিপাড়ায়। তার বাবার নাম মো. ইউসুফ।
তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি ও সরবরাহের জন্য ঢাকায় নিয়ে আসছিলেন।
তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় (কমলাপুর) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 