Sobujbangla.com | সিলেট মহানগরীর বেশ কয়েকটি স্থানে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
News Head

সিলেট মহানগরীর বেশ কয়েকটি স্থানে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

  |  ১২:৫৪, নভেম্বর ০৬, ২০২০

মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সিলেট মহানগরীর বেশ কয়েকটি স্থানে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আওতাভুক্ত নগরীর শিবগঞ্জ, টিলাগড়, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজভাগ, শাপলাবাগ, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরিপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এমসি কলেজ ও আশপাশ এলকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা নগরীর উপশহর বøক-এ, বিসিডিজে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানিবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ